*আমাকে তোমার ভালোবাসতে হবেনা*
কবি: মোঃ শাহী আল আমিন শুভ
আমাকে তোমার ভালবাসতে হবে না,
শুধু মনে রেখো সেই রাতে,
যে রাতে আকাশে থাকবে চাঁদ,
আলোতে ভুবন মাত,
উন্মাদ নয়নে যখন দেখবে আলোর খেলা,
মনে রেখো শুধু মোরে সে বেলা।
আমাকে তোমার ভালবাসতে হবে না,
,শুধু ভেবো তখন আমায়,
যখন লুকিয়ে যাবে
ভুবনের শেষ আলোর রেখা।
পাবে না আর তুমি কারোর দেখা,
তখনও
দেখবে চেয়ে আছি বসে, তোমার জন্য.
আমি একা।
আমাকে তোমার ভালবাসতে হবে না,
শুধু কাছে টেনে নিও তখন,
ভুল বুঝে চলে যাবে দূরে সবাই যখন।
ভেবো না তুমি,
থাকবো আমি তখন তোমার পাশে।
কেনো যানো?
এক টুকরো ভালোবাসার আশে।
আমাকে তোমার ভালবাসতে হবে না,
শুধু মনে করো মোরে তখন,
যখন বুকের কষ্ট চাপা দিতে,।
ফেলবে লোনা জল,
তখন এসো মোর দ্বারে,
দু হাত দিয়ে বুকের মাঝে,
ধরে রাখবো আঁকড়িয়ে।
কষ্ট তোমায় ফেলবে হারিয়ে, মনের
ক্ষত তুলবো সারিয়ে।
না না আমি কোনো যাদু জানি না,
শুধু জানি ভালবাসা এবং ভালবাসতে।
আমাকে তোমার ভালোবাসতে হবেনা,
দিও শুধু একটু টুকরো ব্যাথা।
যা নিয়ে থাকবো আমি,
অনন্ত কাল একা।
0 comments:
Post a Comment